[ স্টাফ রিপোর্ট ]
গত ডিসেম্বরে কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও একটি পিকআপ উদ্ধারসহ গুরুত্বপূর্ণ অভিযানে সাফল্যের স্বীকৃতি হিসেবে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই পবিত্র ও এসআই তৌফিক হোসেনের নেতৃত্বাধীন দুইটি টিমকে পুরস্কৃত করেছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

এছাড়াও একাধিক চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও মাদক উদ্ধার অভিযানে উল্লেখযোগ্য অবদানের জন্য সংশ্লিষ্ট টিমগুলোকে পুরস্কৃত করা হয়।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার প্রদান করা হয়।
