[ রিপোর্টে :- নিজস্ব প্রতিবেদক ]

কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত রেলক্রসিং কর্মী মো. হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
মঙ্গলবার (২৪ মার্চ) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।


র‍্যাব জানায়, আলোচিত এই দুর্ঘটনার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বুধবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর কাওরানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *