[ম্যাক নিউজ রিপোর্টঃ-মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ]
কুমিল্লায় গোমতী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়ে গিয়েছেন জিহাদ (১৪) নামের এক শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে খোঁজাখুঁজি করে এবং উদ্ধারের জন্য চাঁদপুর থেকে একটি ডুবুরি দল কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয়।
বুধবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জিহাদ শুভপুর পুরাতন সর্দার বাড়ির আলমগীর হোসেনের ছোট ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে জিহাদ ও তার বন্ধুরা ফুটবল খেলা শেষে পানিতে গোসল করার জন্য গোমতী নদীতে নামে। এসময় জিহাদ নদীতে তলিয়ে ডুবে যায়। এরপর থেকেই নিখোঁজ সে।
