[ম্যাক নিউজ রিপোর্ট:-আক্কাস আল মাহমুদ হৃদয়।। বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।]
কুমিল্লার বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামে ডিশের বিল নিতে এসে ঘরে শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে হারুন ডিশ ক্যাবল প্রাইভেট লিমিটেডের ফিল্ড কর্মচারী মোছলেম উদ্দিনের বিরুদ্ধে।

এ বিষয়ে বুড়িচং থানাতে ভুক্তভোগী শিশুর মা বুড়িচং থানাতে একটি অভিযোগ করেন।
(গত বুধবার দুপুরে উপজেলার ভারেল্লা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে,গত বুধবার দুপুরে ডিশের বিলের জন্য বাসায় আসেন মোছলেম উদ্দিন। তখন ওই শিশুকে বাসায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে সে। তখন ভুক্তভোগী শিশুটি চিৎকার শুরু করলে পাশের ঘরে থাকা তার মা দৌড়ে এসে মেয়েকে উদ্ধার করে। ওই সময় মোছলেম উদ্দিন দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটির মা ১১১-এ ফোন করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
বুড়িচং থানার ওসি মারুফ রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
