[ রিপোর্টে :- রকিবুল ইসলাম (ম্যাক) কুমিল্লা। ]
কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩, ৯ ও ১০ নং ওয়ার্ডের গ্যাস সংকট নিয়ে বাখরাবাদ গ্যাসের এমডি মো:ফজলে আলমের সাথে সাক্ষাৎকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩, ৯ ও ১০ নং ওয়ার্ডের দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে স্থানীয় বাসিন্দাদের নিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)– মো: ফজলে আলমের এর সাথে সাক্ষাৎ করেছেন ১১ দলীয় জোটের অন্যতম শরিক দল এবি পার্টি কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোঃ তৌফিক।

এবি পার্টি কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোঃ তৌফিক
এর আগে নির্বাচনী এলাকার নারী–পুরুষদের অংশগ্রহণে আয়োজিত এক সমাবেশে তিনি গ্যাস সমস্যার বিষয়টি উত্থাপন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সরাসরি আলোচনা করার আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় আজ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ব্যবস্থাপনা পরিচালকের সাথে সাক্ষাৎ করে গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন
এ সময় এমডি বিস্তারিতভাবে বিষয়টি শোনেন এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোঃ তৌফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা
