[ রিপোর্টে :- রকিবুল ইসলাম (ম্যাক)]
সমাজসেবামূলক সংগঠন Eagle Bangladesh এবং Cat Lovers Cumilla (CLC)–এর যৌথ উদ্যোগে শনিবার নগরীর বাদুরতলা এলাকার সিডি প্যাথ হাসপাতালের গলিতে একটি ফ্রি রেবিস ভ্যাকসিনেশন ক্যাম্প–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এই ক্যাম্পে ক্ষুদ্র পরিসরে ৭০টিরও বেশি বিড়ালকে বিনামূল্যে রেবিস ভ্যাকসিন প্রদান করা হয়।

কুমিল্লাকে জলাতঙ্কমুক্ত রাখা এবং সাধারণ মানুষের মধ্যে প্রাণীস্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। আয়োজনে বিড়ালপ্রেমী ও স্বেচ্ছাসেবীদের ব্যাপক সাড়া ও সহযোগিতা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে Eagle Bangladesh–এর পক্ষে আজীম কাফী, মনসুর আলম ও কাজী সাব্বির এবং Cat Lovers Cumilla–এর অ্যাডমিন ইমরান রাহিল উপস্থিত ছিলেন।

ভ্যাকসিন সহায়তায় সহযোগিতা করেন Pets Baba (পেটস বাবা), ডা. মনিরুল ইসলাম রিমন, দ্য বিলাইম্যান এবং তানিয়া ক্যাট ফ্যামিলি অ্যান্ড ফোস্টার হোম।
ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করেন কুমিল্লার সুপরিচিত ভেটেরিনারি চিকিৎসক শেখ ইসমাইল আহমেদ এবং ডা. জাহিদুল ইসলাম জুয়েল।

এ সময় অনেক বিড়ালপ্রেমী সচেতনতার সঙ্গে তাদের পোষা বিড়াল নিয়ে এসে ভ্যাকসিন প্রদান করেন। আয়োজকরা জানান, প্রাণীর সুস্থতাই মানুষের সুস্থতা—এই বিশ্বাস থেকেই ভবিষ্যতেও এ ধরনের

সমাজসেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে, ইনশাআল্লাহ।
