[ রিপোর্ট:- নিজস্ব প্রতিবেদক ]

কুমিল্লা নিউমার্কেট প্রাঙ্গণে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নিউমার্কেটের বিপুলসংখ্যক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও কুমিল্লা নবগঠিত দোকান মালিক সমিতির সহ-সভাপতি শওকত আলী বকুল। এ সময় উপস্থিত ছিলেন নিউমার্কেটের ব্যবসায়ী সেলিম মিয়া, এনাম, বাবুল মিয়া, নুরু মিয়া সহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
এ সময় বক্তব্যে শওকত আলী বকুল বলেন, নিউমার্কেট একসময় কাঁচা ঘর থেকে শুরু হয়ে আজ বহু তল ভবনে রূপ নিয়েছে। যেসব ব্যবসায়ীর শ্রম, ত্যাগ ও সহযোগিতায় এই মার্কেট গড়ে উঠেছে এবং যারা বিগত সরকারের আমলে নানা নির্যাতন সহ্য করে নিউমার্কেটকে আগলে রেখেছেন, তাদের বাদ দিয়ে কোনো কমিটি গঠন করা হলে তা অত্যন্ত দুঃখজনক হবে।


তিনি নবগঠিত কুমিল্লা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরেজমিনে সবকিছু যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে এবং প্রয়োজনে আগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। অন্যথায় ত্যাগী ও মূল ব্যবসায়ীদের কাছে আমরা তথা জাতীয়তাবাদী দল বিএনপি দায়বদ্ধ থাকব।
ইফতার মাহফিলের আয়োজক ব্যবসায়ী সাইফুল ইসলাম এ সময় উপস্থিত সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লার পক্ষ থেকেও সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed