[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি।]

কুমিল্লার বিশেষ অভিযানে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন আলীগঞ্জ এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদক পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ।


বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যা ব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যা ব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০৭ আগস্ট ২০২৩ইং তারিখ ভোরে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন আলীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। ফরিদপুর জেলার বোয়ালমারী থানার তালতলা গ্রামের মৃত সালাম খন্দকার এর ছেলে মোঃ সজিব খন্দকার (৩৩); ২। একই থানার রামদিয়া গ্রামের মোঃ সিদ্দিক শেখ এর ছেলে মোঃ আলামিন শেখ (২০) এবং ৩। একই থানার দাতপুর গ্রামের আব্দুল আওয়াল মুন্সী এর ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৫)।

এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে ফরিদপুর, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে।

——-স্বাক্ষরিত———-
এ কে এম মুনিরুল আলম
স্কোয়াড্রন লীডার
কোম্পানী অধিনায়ক
র্যা ব-১১, সিপিসি-২, কুমিল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *