[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]

আর এম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুমি রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ৬ নং ওয়ার্ড শুভপুর ঈদগা মাঠে শিতাত্মদের মাঝে
কম্বল, অর্থ সহায়তা প্রদান ও বাইসাইকেল বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকেল চারটায় নগরীর ৬ নং ওয়ার্ড শুভপুর শাহ ঈদগা মাঠে এই কম্বল অর্থ ও বাইসাইকেল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ করেন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সূচনা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের সাবেক পরিচালক ডক্টর মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জামান।
৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইকরাম,
৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও জাহাঙ্গীর আলম সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
কুমিল্লার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান।

সার্বিক সহযোগিতায় ছিলেন শুভপুর যুবসমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *