October 21, 2026
জাতীয় সংবাদ

এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ফের স্থগিত।

[ম্যাক নিউজ ডেস্ক ]

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ফের স্থগিত করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কার্যক্রম স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে গত ১৪ জুলাই পর্যন্ত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *