October 17, 2026
কুমিল্লা- নিউজ

কুমিল্লায় র‍্যাব ১১ এর অভিযানে বিলাশবহুল গাড়ী থেকে ৩৯৫ বোতল ফেন্সিডিলসহ যুবক র‍্যাব এর জালে আটক

[রিপোর্টে :- রকিবুল ইসলাম ম্যাক কুমিল্লা]

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে মাদকের এই চালান আটক করে র‍্যাব

রাতে র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা উপ-পরিচালক, কোম্পানী অধিনায়ক, লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, দুপুরে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জাগুরজুলি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মোঃ রেজাউল ইসলাম (৪০) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় আসামীর হেফাজত হতে ৩৯৫ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১ টি মাইক্রোবাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ রেজাউল ইসলাম (৪০) শেরপুর জেলার ঝিনাইগাতী থানার জুলগাঁও গ্রামের মৃত মফিজুল হক এর ছেলে।

আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে জব্দকৃত মাইক্রোবাস যোগে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *