[ম্যাক নিউজ রিপোর্ট:- মাহফুজ বাবু কুমিল্লা]

কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের জালগাও গ্রামের উত্তর লক্ষীপুর মুনাফ মিয়ার বাড়ির সামনে নির্মানাধীন জামে মসজিদের পিলার এর গর্ত খোড়ার সময় একটি কালো রংয়ের প্রত্নতাত্তিক পাথর পাওয়া যায়।


৮ সেপ্টেম্বর ২৩ বিকেলে এ বিষয় পুলিশ প্রশাসন কে অবহিত করলে তাৎক্ষনিক বরুড়া থানা পুলিশের এসআই(নিঃ)/ মোঃ আলী মর্তুজা, এসআই(নিঃ)/ উত্তম কুমার বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে অবগত হয়ে উপস্থিত লোকজনের সম্মূখে উক্ত কষ্ঠি পাথরটি উদ্ধার করা হয়।
কষ্ঠিপাথর সদৃশ্য বস্তুুটি ওজন পরিমাণ করে ৪১ কেজি ৫০০ গ্রাম হয়। যাহা ২৫ ইঞ্চি দৈর্ঘ্য, ১৩ ইঞ্চি প্রস্থ ০১টি কালো রংয়ের কষ্ঠিপাথর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *