October 19, 2026
আন্তর্জাতিক

দুদকের চেয়ারম্যানসহ দুই কমিশনারের পদত্যাগ

[ম্যাক নিউজ ডেস্ক]

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ পদত্যাগ করেছেন। এছাড়া দুদক কমিশনার জহুরুল হক ও কমিশনার আছিয়া খাতুনও পদত্যাগ করেছেন।

দুদক সূত্র সাংবাবিকদের বিষয়টি নিশ্চিত করেছে।

২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন। মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এর আগে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে দুদকের প্রধান কার্যালয় ত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

দুদক আইন অনুযায়ী, কমিশন নিজ পথ থেকে পদত্যাগ করতে হলে অন্তত এক মাস আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। তাদের অব্যাহতি দেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর। তবে মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বাধীন কমিশন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন কি-না এ বিষয়ে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *